Skip to Content

নির্বাচনের ফলাফল

নির্বাচনের রাতে ফলাফল ঘোষণা ও প্রতিবেদন

প্রাথমিক ফলাফল
রাত 8:30 – রাত 8:45
নির্বাচনের দিনের আগে ডাকযোগে পাঠানো ভোটের ব্যালটগুলো ফেরত এসেছে এবং প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় ফলাফল
রাত 8:45– রাত 9 :০০
নির্বাচনের দিনের আগে ভোটকেন্দ্রগুলোতে দেওয়া ভোটের ব্যালটসমূহ।

নির্বাচনের রাতের সংবাদমাধ্যম নির্দেশিকা

সারারাত ধরে ধারাবাহিকভাবে ফলাফল প্রকাশ

নির্বাচনের দিন প্রদত্ত ভোটের ব্যালটগুলো কেন্দ্রে নিয়ে আসা, প্রক্রিয়াকরণ এবং গণনা করার সঙ্গে সঙ্গে পুরো সন্ধ্যা জুড়ে ফলাফল নিয়মিতভাবে হালনাগাদ করা হবে।

রাত 8 :০০টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর, নির্বাচনী কর্মীরা কেন্দ্র বন্ধ করার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন এবং নির্বাচনী সামগ্রী নিরাপদে সংরক্ষণ করেন। এরপর ব্যালটগুলো ভোটকেন্দ্র থেকে নির্ধারিত চেক-ইন সেন্টারগুলোতে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যালটগুলো শেরিফের ডেপুটিদের কাছে হস্তান্তর করা হয়, যারা সেগুলো ব্যালট প্রক্রিয়াকরণ কেন্দ্রে পৌঁছে দেন।

ব্যালটগুলো গ্রহণ করার পর সেগুলো প্রক্রিয়াকরণ ও যাচাই করা হয় এবং মোট ভোটের হিসাবে যুক্ত করা হয়। সারা রাত ধরে ফলাফল নিয়মিতভাবে হালনাগাদ করা হবে। ব্যালট প্রক্রিয়াকরণ কেন্দ্রে প্রাপ্ত নির্বাচনের দিনের ভোটকেন্দ্রগুলোর সব ব্যালট গণনা ও ফলাফল হিসেবে অন্তর্ভুক্ত করার পর নির্বাচনের রাতের আংশিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।.

নির্বাচনের রাতের পর ফলাফল প্রকাশ

নির্বাচনের দিন রাতে নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয় না। সরকারি যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়কালে ভোট গণনা ও ভোটের সত্যতা যাচাইয়ের কাজ চলতে থাকে।

নির্বাচনের দিন পার হওয়ার পরও নিম্নলিখিত ব্যালটগুলো প্রক্রিয়াকরণ ও গণনা করা হতে পারে:

  • নির্বাচনের দিন ফেরত পাঠানো এবং নির্বাচনের দিন থেকে সাত (7) দিনের মধ্যে গ্রহণ করা ডাকযোগে ভোটদানের ব্যালটগুলো।
  • শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধনের (একই দিনে নিবন্ধন) মাধ্যমে দেওয়া ব্যালট।
  • অস্থায়ীভাবে গ্রহণ করা ভোটপত্র
  • যেসব ব্যালট অতিরিক্ত পর্যালোচনা বা যাচাইকরণের প্রয়োজন

ফলাফল কখন প্রকাশ করা হবে, তা জানতে নিচের সময়সূচিগুলো দেখুন।

Icon - Close