ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট
ভোটকেন্দ্রে সময় বাঁচান
ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট একটি ঐচ্ছিক উপায় যা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে তাদের নির্বাচনগুলি অ্যাক্সেস, পর্যালোচনা এবং চিহ্নিত করতে দেয়। ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট অনলাইন ভোটিং নয় এবং কোনও সনাক্তকরণযোগ্য তথ্য সংরক্ষণ করে না, একবার আপনি আপনার স্যাম্পল ব্যালট অ্যাক্সেস করার পরে আপনার সমস্ত নির্বাচন আপনার ফোন, কম্পিউটার বা নিজস্য ডিভাইসে সংরক্ষিত হয়।
ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট কীভাবে ব্যবহার করবেন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নবলি
- ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালটটি কি?
ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট আপনার স্যাম্পল ব্যালট পুস্তিকার একটি ডিজিটাল সংস্করণ যা আপনাকে নির্বাচন করতে এবং একটি পোল পাস তৈরি করতে অনুমতি দেবে।
- একটি পোল পাস কি?
একটি পোল পাস আপনার নির্বাচন সম্বলিত একটি QR কোড। আপনি আপনার পোল পাস থেকে যে কোনও ভোট সেন্টারে ব্যালট মার্কিং ডিভাইসে আপনার নির্বাচনগুলি স্থানান্তরিত করতে পারেন।
- আমার ব্যক্তিগত তথ্য কি পোল পাস-এ সংরক্ষিত আছে?
না। পোল পাস আপনার ব্যালটের ধরণ এবং নির্বাচন সংরক্ষণ করে। আপনার সম্পর্কে কোনও তথ্য সংরক্ষিত নেই।
- আমার নির্বাচন কি ব্যক্তিগত?
হ্যাঁ। আপনার নির্বাচনগুলি কেবলমাত্র আপনার পোল পাস বা আপনার নিজস্য ডিভাইসে সংরক্ষিত আছে।
- ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট এবং পোল পাস ব্যবহার করা কি আমার জন্য বাধ্যতামূলক?
না। ইন্টারেক্টিভ স্যাম্পল ব্যালট এবং পোল পাস ভোট কেন্দ্রে আপনার ভোটদানের অভিজ্ঞতা ত্বরান্বিত করার জন্য একটি ঐচ্ছিক উপায়।
- আমি কোথায় একটি ভোট সেন্টার খুঁজে পেতে পারি?
আপনি এখানে ক্লিক করে একটি ভোট সেন্টার খুঁজে পেতে পারেন