ডাকযোগের মাধ্যমে ভোট দেওয়ার সহজ ব্যবস্থা
ডাকযোগে ভোট দেওয়ার এই সুবিধার মাধ্যমে ভোটাররা নিজেদের ব্যক্তিগত ডিভাইসে ব্যালট দেখতে, পড়তে এবং নিজের পছন্দ অনুযায়ী একান্তভাবে ও স্বাধীনভাবে ভোট দিতে পারেন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে
আপনার ব্যালট কীভাবে ফেরত পাঠাবেন
যেসব ভোটার ডাকযোগে ভোটদানের সহজলভ্য ব্যালট ব্যবহার করেন, তাঁদের পূরণ করা ও প্রিন্ট করা ব্যালটটি নির্ধারিত সরকারি ফেরত খামে ভরে ফেরত পাঠাতে হবে।
আপনার ব্যালট ফেরত পাঠানোর জন্য আপনার কাছে একাধিক বিকল্প রয়েছে:
- ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে মনে রাখবেন, কোনো ডাকটিকিট লাগবে না
- সরাসরি যেকোনো নির্ধারিত ব্যালট জমা দেওয়ার বাক্সে আপনার ভোটপত্র জমা দিন।
- L.A. কাউন্টির যেকোনো ভোটকেন্দ্রে
নির্বাচনের দিন বা তার আগে আপনার ব্যালটের খামে পোস্টমার্কের সিল থাকলে এবং আমাদের দপ্তর সেটি 7 দিনের মধ্যে (EC, § 3020(b).) পেয়ে গেলে, আমরা সেই ব্যালট প্রক্রিয়াকরণ, যাচাই এবং গণনা করব।
ডাউনলোড করুন এবং আপনার সম্প্রদায়ের মানুষের সঙ্গে শেয়ার করুন: ডাকযোগে ভোটপত্র কীভাবে জমা দেবেন।
“আপনার ব্যালট ফেরত দেওয়ার সরকারি নির্ধারিত খামটি কি হারিয়ে গেছে?
যেসব ভোটারের নির্ধারিত সরকারি ফেরত খামটি নেই, তাঁরা যা করতে পারেন:
- আপনার ভোট দেওয়া ব্যালটের সঙ্গে ব্যালট শপথ ফর্ম টি প্রিন্ট করুন, পূরণ করুন এবং জমা দিন।
- আপনার নিজের খামে প্রিন্ট করা ব্যালটের কাগজগুলোর সঙ্গে ব্যালট শপথপত্রটি রাখুন।
- ভোট দেওয়া ব্যালট ও ব্যালট শপথপত্রটি নিচের ঠিকানায় ডাকযোগে পাঠান:
County of Los Angeles
Registrar-Recorder/County Clerk
12400 Imperial Highway
ATTN: Vote by Mail Unit
Norwalk, CA 90650
- যেকোনো নির্ধারিত সরকারি ব্যালট ড্রপ বাক্সে আপনার ভোটপত্র জমা দিন।
- (ভোটকেন্দ্র খোলা থাকা অবস্থায় )যেকোনো ভোটকেন্দ্রে আপনার ব্যালট জমা দিন।
আপনার সহজলভ্য ডাকযোগে ভোটদানের ব্যালটটি পর্যালোচনা করুন।
সহজলভ্য ডাকযোগে ভোটের ব্যালট ভোটারদেরকে তাদের ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগতভাবে এবং স্বাধীনভাবে ব্যালট অ্যাক্সেস করতে, পড়তে এবং চিহ্নিত করতে সক্ষম করে। ভোটার তাদের পছন্দের বিষয়গুলো পর্যালোচনা করার পর, তাদের অবশ্যই ব্যালটটি প্রিন্ট করে অফিসিয়াল রিটার্ন খামে রাখতে হবে এবং ডাকযোগে ফেরত পাঠাতে হবে অথবা L.A. কাউন্টির যেকোনো ড্রপ বক্স বা ভোট কেন্দ্রে জমা দিতে হবে।
শুরু করুন
কিভাবে আপনার ব্যালট ট্র্যাক করবেন
আপনার ডাকযোগে ভোট দেওয়ার ব্যালটের অবস্থান এবং সেটি কখন আপনার কাছে পৌঁছাবে, সে সম্পর্কে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ, ইমেইল এবং/অথবা স্বয়ংক্রিয় ভয়েস মেসেজ পেতে আমার ব্যালট কোথায় পরিষেবাটিতে সাবস্ক্রাইব করুন। এটি ভোটার হিসেবে নিবন্ধিত সকলের জন্য বিনামূল্যে উপলব্ধ একটি পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে আপনি আপনার ব্যালটের বর্তমান অবস্থান এবং কখন সেটি পাওয়ার আশা করতে পারেন, সে সম্পর্কে হালনাগাদ তথ্য পাবেন।
সাবস্ক্রাইব করুন আমার ব্যালট কোথায়
আপনার ব্যালট গ্রহণ করা হয়েছে এবং গণনা করা হয়েছে কি না, তা কীভাবে যাচাই করবেন
ভোটাররা আমাদের ভোট বাই মেইল স্ট্যাটাস টুল-এর মাধ্যমে তাদের ব্যালট গৃহীত ও গণনা করা হয়েছে কিনা তা যাচাই করতে পারেন।
অ্যাক্সেসযোগ্য ডাকযোগে ভোটের ব্যালট কীভাবে ব্যবহার ও ফেরত পাঠাবেন
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি
- অ্যাক্সেসযোগ্য ডাকযোগে ভোটের ব্যালট কী? অ্যাক্সেসযোগ্য ডাকযোগে ভোটের ব্যালট এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে ভোটাররা নিজেদের ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে সহজে ও সুবিধাজনকভাবে ডাকযোগে ভোটের ব্যালট দেখতে, পড়তে এবং পূরণ করতে পারেন। এই ব্যবস্থার সাহায্যে তাঁরা অন্যের সহায়তা ছাড়াই, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ও স্বাধীনভাবে নিজেদের ব্যালট পূরণ করতে পারেন।
- ডাকযোগে ভোটের ব্যালট ফেরত পাঠানোর খামটি যদি আমার কাছে না থাকে, তাহলে কী করব?
নতুন ডাকযোগে ভোটের ব্যালটের প্যাকেট পেতে অনুগ্রহ করে 213-374-3652 নম্বরে ফোন করুন অথবা votebymail@rrcc.lacounty.gov ঠিকানায় ইমেইল করুন।
- আমার পূরণ করা 'অ্যাক্সেসিবল ভোট বাই মেইল ব্যালট কীভাবে ফেরত দেব?
আপনার পূরণ করা ব্যালটটি ডাকযোগে ফেরত পাঠাতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন নির্বাচনের দিন বা তার আগে পোস্টমার্ক দেওয়া হয়। অথবা নির্বাচনের দিন রাত 8 টার মধ্যে আপনার ব্যালটটি নির্ধারিত ব্যালট জমা দেওয়ার বাক্সে কিংবা ভোটকেন্দ্রে জমা দিতে পারেন। ব্যালট জমা দেওয়ার স্থানগুলোর তালিকা দেখতে LAVOTE.GOV ওয়েবসাইটে ভিজিট করুন।
- আমার পূরণ করা অ্যাক্সেসিবল ভোট বাই মেইল ব্যালট' কখন ফেরত দিতে হবে?
নির্বাচনের দিন রাত 8 টার মধ্যে আপনার ব্যালট নির্বাচন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে অথবা পোস্টমার্ক লাগানো থাকতে হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন
আপনার কি কোনো প্রশ্ন আছে? অনুগ্রহ করে 213-374-3652 নম্বরে ফোন করে আমাদের অফিসে যোগাযোগ করুন। এছাড়াও, আপনি ravbm@rrcc.lacounty.gov ইমেইল ঠিকানায় আমাদের ইমেইল করতে পারেন।