Skip to Content

সরকারি সরাসরি ভিডিও সম্প্রচার

এই ভিডিওটি জনসাধারণের তথ্যের জন্য সরাসরি সম্প্রচার করা হয়। এটি রিয়েল-টাইম লাইভ ভিডিও সম্প্রচার, যা কাউন্টি কর্তৃপক্ষ রেকর্ড করে না বা সংরক্ষণ করে রাখে না।

ভোট গণনা কার্যক্রম

ডাকযোগে পাঠানো ব্যালট এবং ভোটকেন্দ্রে জমা দেওয়া ব্যালটগুলো কেন্দ্রীয় গণনাকেন্দ্রে স্ক্যান করা হবে। নির্বাচনের দিন রাত 8 টায় সব ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরেই কেবল আনুষ্ঠানিকভাবে ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল প্রকাশের কাজ শুরু হবে।

ভোট গণনা কার্যক্রমের ক্যামেরা 1


ভোট গণনা কার্যক্রমের ক্যামেরা 2 


ডাকযোগে ভোটদান কার্যক্রম

ফেরত আসা প্রতিটি ডাকযোগে ভোটের ব্যালটের ক্ষেত্রে স্বাক্ষর যাচাইকারী যন্ত্রের মাধ্যমে ফেরত পাঠানোর খামের ওপর থাকা স্বাক্ষরের সঙ্গে ভোটারের নথিভুক্ত স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। কোনো ব্যালট ক্ষতিগ্রস্ত হলে সেটি পুনরায় প্রস্তুতকরণ (Remake) বিভাগে পাঠানো হয়। সেখানে ভোটার যেভাবে ব্যালটে ভোট দিয়েছেন, ঠিক সেই অনুযায়ী নতুন ব্যালট তৈরি করা হয়। স্বাক্ষর যাচাই সম্পন্ন হওয়ার পর ডাকযোগে ভোটের ব্যালটগুলো ফেরত পাঠানোর খাম থেকে বের করা হয়, পর্যালোচনা করা হয় এবং নির্বাচনের রাতে প্রক্রিয়াকরণ ও গণনার জন্য প্রস্তুত করা হয়।

ডাকযোগে আসা ব্যালট গ্রহণের ক্যামেরা


ডাকযোগে ভোটের ব্যালটের স্বাক্ষর যাচাই ক্যামেরা


ডাকযোগে প্রাপ্ত ব্যালট খাম থেকে ভোটপত্র বের করার প্রক্রিয়ার ক্যামেরা


ডাকযোগে ভোটের ব্যালট পুনরায় প্রস্তুতকরণ ক্যামেরা

ব্যালট গ্রহণ ও ভোট যাচাই কার্যক্রম

ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ব্যালটগুলো নিরাপদে গ্রহণ করা হয়, সংরক্ষণের স্থানে নিয়ে যাওয়া হয় এবং ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়। সব সাময়িক ব্যালট (Provisional Ballots) এবং শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধনের (Conditional Voter Registration) মাধ্যমে দেওয়া ব্যালটগুলো ভোট গণনাকেন্দ্রে পাঠানোর আগে পর্যালোচনা ও প্রস্তুত করা হয়

ভোট যাচাই-বাছাই কার্যক্রমের ক্যামেরা

Icon - Close