মোবাইল ভোট কেন্দ্র কর্মসূচি
এই কর্মসূচি সম্পর্কে
কাউন্টি 2020 সালে নতুন সবার জন্য ভোটদান সমাধান (Voting Solutions for All People — VSAP) ভোটদান ব্যবস্থা চালু করার সময় মোবাইল ভোটকেন্দ্র কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হয় এবং কাউন্টির বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করা হয়, যাতে ভোটদানের অভিজ্ঞতা সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দেওয়া যায়।.
মোবাইল ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অভিজ্ঞতা প্রচলিত ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অভিজ্ঞতার মতোই। এখানে একই পদ্ধতি অনুসরণ করা হয় এবং একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়.
মোবাইল ভোটকেন্দ্রের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
একটি মোবাইল ভোটকেন্দ্রের আয়োজন করুন
আমাদের অফিস এমন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করার সুযোগ খুঁজছে, যারা তাদের নিজস্ব স্থানে একটি মোবাইল ভোটকেন্দ্র আয়োজন করতে আগ্রহী। আমরা বিশেষভাবে নিম্নলিখিত গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী:
- হাসপাতাল ও চিকিৎসাসেবা কর্মীরা
- খাদ্য পরিষেবা ও খাদ্য বিতরণকর্মীরা
- পরিবহন কেন্দ্রসমূহ
- জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ
- গৃহহীন অবস্থায় থাকা মানুষের জন্য সেবাসমূহ
- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবাসমূহ
প্রয়োজনীয় শর্তাবলি
একটি মোবাইল ভোটকেন্দ্র নির্বাচনের আগে কমপক্ষে এক দিনের জন্য আয়োজন করতে হবে। ভোটকেন্দ্রটি ন্যূনতম 4 ঘণ্টা চালু রাখতে হবে, তবে প্রয়োজনে এই সময় বাড়িয়ে সর্বোচ্চ 8 ঘণ্টা করা যেতে পারে। ভোটার এবং সংশ্লিষ্ট সকলের নিরাপদে ভোটদানের অভিজ্ঞতা নিশ্চিত করতে জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সব বর্তমান নিয়ম ও নির্দেশিকা অনুসরণ করা হবে।
মোবাইল ভোটকেন্দ্রের জন্য বাইরে কমপক্ষে 2200 বর্গফুট জায়গা (যেমন পার্কিং লট, খোলা চত্বর ইত্যাদি), কাউন্টির যানবাহনের জন্য 4-5 টি পার্কিংয়ের স্থান এবং সম্ভব হলে শৌচাগার ব্যবহারের সুবিধা থাকতে হবে। মোবাইল ভোটকেন্দ্র কর্মসূচির পক্ষ থেকেই বিদ্যুৎ সরবরাহ ও নেটওয়ার্কের ব্যবস্থা করা হবে।
মোবাইল ভোটকেন্দ্র আয়োজনের জন্য আবেদন করুন
এই কর্মসূচির ব্যাপক জনপ্রিয়তার কারণে, প্রাপ্যতা সাপেক্ষে আগে আবেদন করলে আগে সুযোগ দেওয়া হবে—এই নীতির ভিত্তিতে মোবাইল ভোটদানের দিনগুলো বরাদ্দ করা হয়। তবে নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যাবে, তা নিশ্চিত নয়।
অনুগ্রহ করে মনে রাখবেন, মোবাইল ভোটদান কর্মসূচি 3 নভেম্বরের আগের 10 দিন পরিচালিত হয় এবং 3 নভেম্বর এই সেবা উপলভ্য থাকবে না। 2026 সালে মোবাইল ও ফ্লেক্স ভোটদান কার্যক্রমের সময়সূচি হবে শনিবার,24 অক্টোবর থেকে সোমবার, 2 নভেম্বর পর্যন্ত।
মোবাইল ভোটকেন্দ্র আয়োজন করতে এখানে ক্লিক করুন
আপনার কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে Caroline সাথে ckim2@rrcc.lacounty.gov ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন।