শিক্ষার্থীদের নির্বাচনী কাজে অংশগ্রহণের কর্মসূচি
Los Angeles কাউন্টি শিক্ষার্থী নির্বাচন কর্মী কর্মসূচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ প্রদান করে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা Los Angeles কাউন্টির নির্বাচনে নির্বাচন কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে পারে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট সম্মানী পাবে। পাশাপাশি, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানার একটি চমৎকার সুযোগ লাভ করবে।
আপনার সেবার জন্য আপনাকে ধন্যবাদ
নির্বাচন কর্মীদের উদ্দেশে Dean C. Logan, রেজিস্ট্রার-রেকর্ডার/কাউন্টি ক্লার্কের শুভেচ্ছা বার্তা
প্রয়োজনীয় শর্তাবলি
আগ্রহী শিক্ষার্থীদের শিক্ষার্থী নির্বাচন কর্মী হিসেবে অংশগ্রহণের জন্য নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
- নির্বাচনের তারিখের মধ্যে অবশ্যই কমপক্ষে 16 বছর বয়স হতে হবে
- অবশ্যই কোনো সরকারি বা বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে (হাই স্কুলে) অধ্যয়নরত হতে হবে
- যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) হতে হবে
- ভালো শিক্ষাগত ফলাফল থাকতে হবে: জিপিএ (G.P.A.) 2.5 বা তার বেশি হতে হবে
- শিক্ষক এবং অভিভাবকের সম্মতি থাকতে হবে
শিক্ষার্থী নির্বাচন কর্মী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আবেদন করুন
প্রথমে,সম্মতিপত্রটি (Consent Form) যথাযথভাবে পূরণ করতে হবে এবং এতে যোগ্য শিক্ষার্থী, শিক্ষার্থীর পিতা-মাতা অথবা আইনগত অভিভাবক এবং শিক্ষার্থীর শিক্ষক অথবা কাউন্সেলরের স্বাক্ষর থাকতে হবে। সম্মতিপত্রের একটি কপি ডাউনলোড করুন।
দ্বিতীয়ত, পূরণকৃত সম্মতিপত্রটি (Consent Form) অনলাইন আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন (নিচে দেওয়া লিংকের মাধ্যমে)
অনলাইন আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করুন:
এখনই আবেদন করুন
নির্বাচন কর্মী হিসেবে শিক্ষার্থীদের দায়িত্বাবলি
- প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে
- ভোটকেন্দ্র খোলা ও বন্ধ করার কাজে সহায়তা করতে হবে
- সারাদিন ভোটারদের বিভিন্ন কাজে সহায়তা করতে হবে
শিক্ষার্থী নির্বাচন কর্মী হিসেবে কাজ করার সুযোগ-সুবিধা
- ভোটকেন্দ্রে প্রতিদিন দায়িত্ব পালন করার জন্য 100 ডলার সম্মানী পাবেন
- নির্বাচন কর্মীদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য 80 ডলার সম্মানী পাবেন
- যোগ্য ভাষায় কথা বলতে সক্ষম দ্বিভাষিক নির্বাচন কর্মীরা অতিরিক্ত 100 ডলার বোনাস পাবেন (অনুমোদিত ভাষার তালিকা নিচে দেখুন)
- কমিউনিটি সার্ভিস বা সেবামূলক শিক্ষার জন্য ক্রেডিট অর্জন করুন
- শিক্ষার্থী নির্বাচন কর্মীরা তাদের দায়িত্ব পালনের দিনটিতে বিদ্যালয় থেকে অনুমোদিত অনুপস্থিতির সুবিধা পেয়ে থাকেন
- গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানার সুযোগ
- কলেজে ভর্তি, বৃত্তির আবেদন এবং চাকরির জীবনবৃত্তান্তে একটি আকর্ষণীয় সংযোজন হিসেবে বিবেচিত হবে
আপনি কি নিচে উল্লেখিত ভাষাগুলোর কোনো একটিতে কথা বলতে পারেন? যদি পারেন, তাহলে শিক্ষার্থী নির্বাচন কর্মী হিসেবে দায়িত্ব পালন করে দ্বিভাষিক ভাষা-দক্ষতার জন্য 100 ডলার বোনাস অর্জন করতে পারবেন!
- আর্মেনিয়ান
- বাংলা
- বার্মিজ
- চাইনিজ
- ফারসি
- গুজরাটি
- হিন্দি
- হমং
- ইন্দোনেশীয়ান
- জাপানিজ
- খমের/কম্বোডিয়ান
- কোরিয়ান
- লাও
- মঙ্গোলিয়ান
- নেপালি
- পাঞ্জাবি
- রাশিয়ান
- স্প্যানিশ
- তাগালোগ/ফিলিপিনো
- তেলুগু
- থাই
- উর্দু
- ভিয়েতনামিজ
*দ্বিভাষিক নির্বাচনী কর্মী হিসেবে 100 ডলারের বোনাস পাওয়ার জন্য আপনাকে আপনার ওপর অর্পিত দায়িত্বের পুরো সময়কাল জুড়ে কাজ করতে হবে
W2 রিপোর্টিং এবং আইআরএস (IRS) কর সংক্রান্ত প্রয়োজনীয়তাসমূহ
শিক্ষার্থী নির্বাচনকর্মীদের করসংক্রান্ত তথ্য ও প্রতিবেদন
প্রয়োজনীয় তথ্য ও সহায়তা
স্টুডেন্ট ইলেকশন ওয়ার্কার (শিক্ষার্থী নির্বাচনকর্মী) প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের (213) 374-3869 নম্বরে ফোন করুন অথবা studentelectionworker@rrcc.lacounty.gov. ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন।
কাউন্টি নির্বাচনকর্মী সফটওয়্যার চুক্তি: Konnech, Inc. কর্তৃক সরবরাহকৃত PollChief সফটওয়্যার।
প্রেক্ষাপট এবং সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি
L.A কাউন্টিতে কীভাবে একজন শিক্ষার্থী নির্বাচনী কর্মী হওয়া যায়, তা দেখুন।
L.A. কাউন্টির নির্বাচনসংক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বিষয়ক প্রশিক্ষণটি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে (ASL) দেখুন।
L.A.কাউন্টির নির্বাচনসংক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বিষয়ক প্রশিক্ষণটি বিভিন্ন ভাষার সাবটাইটেলসহ দেখুন (উপলব্ধ সব ভাষার তালিকা দেখতে ভিডিওর সেটিংস অপশন দেখুন)।
নির্বাচনকর্মীদের শান্তিপূর্ণভাবে সমস্যা মোকাবিলার প্রশিক্ষণ