Skip to Content

শর্তসাপেক্ষে ভোটার নিবন্ধন

Conditional Voter Registration

Los Angeles কাউন্টির যেসব যোগ্য বাসিন্দা কোনো নির্বাচনের ভোটার নিবন্ধনের সময়সীমা মিস করেন, তাঁরাও Los Angeles কাউন্টির যেকোনো ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন। California নির্বাচনী আইন অনুযায়ী, শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন (Conditional Voter Registration — CVR) ব্যবস্থার মাধ্যমে একজন সম্ভাব্য ভোটার শর্তসাপেক্ষে ভোটার হিসেবে নিবন্ধন করতে এবং ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।

এটি যেভাবে কাজ করে:

  • যে কোনও যোগ্য ভোটার 11 দিনের ভোটের সময়কালে কাউন্টির যে কোনও ভোট কেন্দ্রে যেতে পারেন।
  • ভোট কেন্দ্রে গেলে যোগ্য ভোটারCVR আবেদন পূরণ করবেন।
  • এরপর ভোটারকে একটি CVR ব্যালট দেওয়া হয়, যা নিয়ে তিনি নতুন, সম্পূর্ণ প্রবেশযোগ্য ব্যালট মার্কিং ডিভাইসের কাছে যেতে পারেন।
  • ভোটার তাঁর ব্যালট পড়া ও তাতে ভোট চিহ্নিত করার ক্ষেত্রে একই অভিজ্ঞতা পাবেন। তবে, ভোটার কাগজের ব্যালট প্রিন্ট করার পর তাঁকে সেই ব্যালটটি একজন নির্বাচনকর্মীর কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হবে।
  • CVR আবেদনপত্র যাচাই হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ব্যালট গণনা করা হবে এবং ভোটার নিবন্ধন সক্রিয় হয়ে যাবে।
  • এরপর ভোটার ভবিষ্যতে যেকোনো নির্বাচনে ভোট দিতে পারবেন, যদি তিনি সেই নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হন।

দূরবর্তী শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন

দূরবর্তী শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন বলতে কী বোঝায়?

দূরবর্তী শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধনের মাধ্যমে, যেসব নির্দিষ্ট ভোটার নির্বাচনের 15 দিন আগে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন করতে পারেননি, তাঁরা নির্বাচনের 14 দিন আগে থেকে দূর থেকেই নিবন্ধন সম্পন্ন করতে এবং অস্থায়ী ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।

আমি কি দূর থেকে শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন করার যোগ্য?

সামরিক বাহিনীর সদস্য, বিদেশে অবস্থানরত ভোটার এবং প্রতিবন্ধী ভোটাররা দূর থেকেই শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন সম্পন্ন করতে এবং অস্থায়ী ব্যালটের মাধ্যমে দূর থেকে ভোট দিতে পারেন। এই সেবাটি মূলত উপরে উল্লেখিত শ্রেণির সেইসব ভোটারের জন্য, যাঁরা এখনও নিবন্ধিত নন এবং সরাসরি ভোটদানের সময়কালে কোনো ভোটকেন্দ্রে যেতে সক্ষম নন। আপনি যদি বর্তমানে নিবন্ধিত ভোটার হন, তাহলে এই সেবার প্রয়োজন নেই। আপনি lavote.gov/ravbm ওয়েবসাইটে গিয়ে রিমোট অ্যাক্সেসিবল ভোট-বাই-মেইল ব্যালট ভোট দেওয়ার ব্যালটের জন্য আবেদন করতে পারেন।

দূর থেকে শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন সম্পন্ন করার ধাপসমূহ

ধাপ 1 : আপনার ভোটার নিবন্ধনের অবস্থা যাচাই করুন

আপনি যদি ইতিমধ্যে নিবন্ধিত ভোটার হন তবে এই পরিষেবাটি ব্যবহার করার দরকার নেই। আপনার নিবন্ধন যাচাই করতে এখানে ক্লিক করুন। আপনি যদি নিবন্ধিত হন তবে আপনি মেইলের মাধ্যমে, ব্যক্তিগতভাবে বা দূরবর্তী অ্যাক্সেসযোগ্য ভোট-বাই-মেইল' (RAVBM) ব্যালট ব্যবহার করে সাধারণত ভোট দিতে পারেন এবং নীচের বাকি পদক্ষেপগুলি এড়িয়ে যেতে পারেন।

ধাপ 2: অনলাইনে নিবন্ধন করুন

  • অনলাইনে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন। দয়া করে আপনাকে প্রদত্ত নিবন্ধন নম্বরটি নোট করুন, যা আমাদের আপনার নিবন্ধনের প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করতে সহায়তা করবে।
  • আপনার যদি California ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্র (ID) না থাকে, তাহলে আপনাকে নিবন্ধন ফর্মটি প্রিন্ট করে, স্বাক্ষর করে পাঠাতে হবে।
  • আপনাকে নিবন্ধন ফর্মে আপনার ইমেইল ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে।
  • নিবন্ধনের সময় যদি আপনি প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদান না করেন, তবে আপনাকে প্রথমবারের ভোটার হিসেবে গণ্য করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে আপনার বসবাসের প্রমাণপত্র প্রদান করতে হবে।

ধাপ 3: দূরবর্তী শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধনের মাধ্যমে অস্থায়ী ব্যালট ব্যবহার করে আপনি যে ভোট দিতে ইচ্ছুক, এ কথা আমাদের অফিসকে জানান।

রাজ্যের বিধিবিধান অনুযায়ী, আপনার শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধন দূর থেকে প্রক্রিয়া করার জন্য আমাদের অফিসকে আপনাকে অবশ্যই জানাতে হবে। আপনি এই সেবাটি ব্যবহার করতে চান—এ কথা আমাদের অফিসকে জানাতে এখানে  ক্লিক করুন ।

ধাপ 4: দূর থেকে ব্যালটের মাধ্যমে ভোট দিন।

আপনি দূরবর্তী শর্তসাপেক্ষ ভোটার নিবন্ধনের মাধ্যমে অস্থায়ী ব্যালট ব্যবহার করে ভোট দিতে চান—এ কথা আমাদের অফিসকে জানানোর পর, আমাদের অফিস আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আপনাকে দূর থেকে প্রভিশনাল ব্যালট ডাকযোগে ভোটদানের ভোট-বাই-মেইল' ব্যালট কীভাবে সম্পন্ন করতে হবে, সেই নির্দেশনাসহ প্রয়োজনীয় নির্দেশাবলি প্রদান করব।

Icon - Close